২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: বরিশালে পরীক্ষার্থী বেড়েছে

বরিশাল বিভাগে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

বরিশাল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিভাগে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ শাহ্ আলমগীর এ কথা জানিয়েছেন। এবার এই বোর্ডের ছয় জেলায় পরীক্ষা দিচ্ছে ৮৫ হাজার ৫২৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৭৫ হাজার ৬৯৪। অর্থাৎ বেড়েছে নয় হাজার ৮৩৩ জন। মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ শাহ্ আলমগীর বলেন, বিভাগের বরিশাল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৩৩৭ জন। এছাড়া অন্য জেলাগুলোর মধ্যে পটুয়াখালীতে ১৪ হাজার ৩০৯ জন, বরগুনায় নয় হাজার ২১৯ জন, পিরোজপুরে ১২ হাজার ৯৪২ জন, ভোলায় ১১ হাজার ৭৭ জন এবং ঝালকাঠিতে আট হাজার ৬৪৩ জন পরীক্ষা দেওয়ার কথা। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ভিজিলেন্স টিম গঠন করা হলেও এবার তা হচ্ছে না। কারণ জেএসসি পরীক্ষার জন্য স্থানীয় প্রশাসনই যথেষ্ট বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.