গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত তথ্য www.nuadmission2011.org.bd ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.
bdnews24