শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় 'এ' ইউনিট (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ)ও বিকেল ৩টায় 'বি' ও 'বি-১' ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুস্তাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া পরীক্ষার্থীরা www.sust.edu/admission ওয়েবসাইটে অথবা যে কোনো মোবাইল ফোন থেকে SUSTRESULTAdmissionRoll লিখে ১৬১৬ নম্বরে এসএমএস করে তাদের পরীক্ষার ফল জানতে পারবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24