২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ঈদের ছুটি ১ নভেম্বর থেকে

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নভেম্বর থেকে ১৫ দিন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নভেম্বর থেকে ১৫ দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার চবি'র ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদুল আজহার ছুটি শেষে ১৬ নভেম্বর থেকে পুনরায় ক্লাশ শুরু হবে। তবে পরীক্ষা এবং দাপ্তরিক ছুটির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০২ ঘ.