টাঙ্গাইল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষ ¯œাতকে ভর্তি পরীক্ষার তারিখ আবারো পরিবর্তন করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বার ইঞ্জিনিয়ারিং/অনার্স ও বিবিএ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উমর ফারুক মঙ্গলবার এ তথ্য জানান।
পূর্বঘোষিত ২২ ও ২৩ ডিসেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ ডিসেম্বর।
নতুন সময়সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর সকাল ১০টা ৩০মিনিট থেকে বেলা ১২টা ৩০মিনিট পর্যন্ত 'সি' ইউনিটর এবং বেলা ২টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ ডিসেম্বর সকাল ১০টা ৩০মিনিট থেকে বেলা ১২টা ৩০মিনিট পর্যন্ত 'এ' ইউনিটর এবং বেলা ২টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকের এসএমএস'র মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।
প্রক্টর উমর ফারুক আরো জানান, ২৩ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় আবারো তারিখ পরিবর্তন করা হয়েছে।
এ বছর ১১টি বিভাগের ৫০০ আসনের বিপরীতে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট ন্যুনতম জিপিএ ৬.৫০ পেতে হবে।
তাছাড়া এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয় বাদে ন্যুনতম জিপিএ ৩.০০ পেতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.mbstu.ac.bd পাওয়া যাবে। এ ছাড়া ০১৫৫৪৩২১১৮৭ এবং ০১৫৫৪৩২১১৮২ নম্বরে যোগাযোগ করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24