২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে রবীন্দ্র গবেষণা ট্রাস্ট ফান্ড বৃত্তি চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে 'রবীন্দ্র গবেষণা ট্রাস্ট ফান্ড বৃত্তি' চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে 'রবীন্দ্র গবেষণা ট্রাস্ট ফান্ড বৃত্তি' চালু করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক এই বৃত্তির জন্য পাঁচ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. খালেদ হোসাইন, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ড. আবুল আজাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের ওপর এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩১ ঘ.