ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ফলাফল কলা অনুষদ অফিসের নোটিস বোর্ডে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট khaunit.univdhaka.edu ও মোবাইলের মাধ্যমেও ফল জানা যাবে।
রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোবাইলের মাধ্যমে (রবি, বাংলা লিংক, সিটিসেল ও এয়ারটেল) ফল পেতে ম্যাসেজ অপসনে গিয়ে DU স্পেস KHA স্পেস Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর 'খ' ইউনিটের অধীনে ৩৩ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৮৫ জন।
সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২১ অক্টোবর এ পরীক্ষা নেওয়া হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৮ ঘ.
bdnews24