২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ

দু'দল ছাত্রের সংঘর্ষের জেরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

পাবনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দল ছাত্রের সংঘর্ষের জেরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকদের এক জরুরি সভায় আগামী ১২ নভেম্বর পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবারের মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্ধারিত সব পরীক্ষাও স্থগিত থাকবে। এর আগে দুপুরে দু'দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। কলেজের উপাধ্যক্ষ শিব শংকর চক্রবর্ত্তী জানান, কলেজের র‌্যাগ ডে অনুষ্ঠানের পক্ষে ও বিপক্ষে গত কয়েকদিন ধরে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সন্ধ্যায় শিক্ষকদের জরুরি সভায় কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আহত তৃতীয় বর্ষের ছাত্র নিয়ামত উলল্লাহ, আসিফ হোসাইন, মাহফুজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.