২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি ভর্তি: আবেদন ফি জমা শেষ ২০ অক্টোবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন ফি জমা দেওয়ার সময় তারিখ হচ্ছে ২০ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

খুলনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন ফি জমা দেওয়ার সময় তারিখ হচ্ছে ২০ অক্টোবর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আইটি কমিটি সাংবাদিকদের এ তথ্য দেয়। আইটি কমিটি আরো জানায়, যারা ২০ অক্টোবরের মধ্যে আবেদন ফি জমা দেবে শুধু তারাই ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুবির ওয়েব সাইটে www.ku.ac.bd/admission পাওয়া যাবে বলে কমিটি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৮ ঘ.