শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শাবিপ্রবি ভর্তি পরীক্ষা কমিটি রোববার এ তথ্য জানিয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. মস্তাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার মোট ২৫টি বিভাগে কোটাসহ ১৩শ' ৯৩টি আসনের বিপরীতে মোট ৩১ হাজার ১২৯টি ফরম বিক্রি হয়েছে। ফলে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে ২৩ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় 'এ' ইউনিট এবং বিকেল ৩টায় 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮২৬ ঘ.
bdnews24