২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পূরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পূরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানরা বিভিন্ন বৈষম্যর শিকার হচ্ছেন। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম মুজতবা ধ্র"ব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে, মুক্তিযোদ্ধার সন্তানদের অবহেলা করলে চলবে না। তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক ইমন রহমান বলেন, যুগ্ম সম্পাদক রাজিব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৫ ঘ.