ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শুক্রবার 'ক' ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ২০১১-১২ সম্মান প্রথম বষের্র ভর্তি পরীক্ষা।
শুক্রবার সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি কমিটি জানায়, এ বছর 'ক' ইউনিটে এক হাজার ৫৫৩ আসনের বিপরীতে ৪১ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এতে প্রতি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
পরীক্ষার্থীরা http://kaunit.univdhaka.edu ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে তাদের পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরীক্ষার ফল একইভাবে জানা যাবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব পরীক্ষার হল ছাড়াও বাইরের ৬৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স রিসিভার নিয়ে প্রবেশ করা যাবে না বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৪ ঘ.
bdnews24