২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র ভর্তি পরীক্ষা: 'খ' ইউনিটের ফল প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ¯œাতকে (সম্মান) 'খ' ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 06:51 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ¯œাতকে (সম্মান) 'খ' ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালেই 'খ' ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং ভর্তি কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, এই ইউনিটে ৪০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৩০০ জন পরীক্ষার্থী। মোট আসনের দশগুণ পরীক্ষার্থীকে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে মৌখিত পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে। এছাড়া ফলাফল জানতে, মোবাইল ফেনের ম্যাসেজ অপশনে গিয়ে JU টাইপ করে স্পেস দিয়ে R লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা ৯৯৩৪ নম্বরে পাঠালে ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে। পরীক্ষা শুরু হয় ৮ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ৮ , ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত 'ক' (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), 'ঘ' (জীববিজ্ঞান অনুষদ) এবং 'ঙ' (বিজনেস স্টাডিজ অনুষদ) ইউনিটের পরীক্ষার ফলাফলও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন সন্ধ্যার পর প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৩ ঘ.