ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে বুধবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিলো। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল শুধু ৬ অক্টোবর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৮ ঘ.
bdnews24