২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মেয়েদের বৈষম্যের বিষয়গুলো সিলেবাসভুক্ত হবে'

সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বৈষম্যের বিষয়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বৈষম্যের বিষয়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ বলেন, প্রযুক্তির কারণে অনেক ক্ষেত্রে শিশুরা জন্মের আগেই লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। তাই সবার আগে আমাদের মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মেয়েদের সুযোগ করে দিতে প্রাথমিক স্কুলগুলোতে ৬০ ভাগ নারী শিক্ষক রাখার নিয়ম করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী সুলতানা কামাল, বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, বদরুল আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২২০২ ঘ.