২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার শিক্ষকের পক্ষে-বিপক্ষে জাবিতে মিছিল-বিবৃতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে একদল শিক্ষার্থী। অন্যদিকে ফিরোজের শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে বিএনপি সমর্থক শিক্ষকরা। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ফিরোজসহ ২০ জনকে বৃহস্পতিবার রাতে ঢাকায় র‌্যাব গ্রেপ্তার করে। শনিবার দুপুর ১২টার দিকে সমাজ বিজ্ঞান ভবন থেকে মিছিল শুরু করে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর ও প্রক্টর অধ্যাপক আরজু মিয়া সেখানে গিয়ে ফিরোজের মুক্তির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ফিরোজ হাসানের শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে সই করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এনামুল হক খান, প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.