জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে বিশ্বদ্যিালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে স্তম্ভের পাদদেশে এ সংহতি সমাবেশের আয়োজন করে জাবি সাংস্কৃতিক জোট এবং প্রগতিশীল ছাত্রজোট।
সংহতি সমাবেশে বক্তারা গত ২৬ জানুয়ারি ছাত্রলীগের দুইপক্ষের পাল্টাপাল্টি হামলার সময় সেলিম আর দীন মুক্তমঞ্চে ভাঙচুরের ঘটনার সমালোচনা করেন এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া মুক্তমঞ্চের জন্য ক্ষতিপূরণ আদায় ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত 'সেলিম আল দীন মুক্তমঞ্চে' কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করারও ঘোষণা দেয় সংগঠন দুটি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে এ সমাবেশে সংহতি প্রকাশ করেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এনামুল হক খান, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক জামাল উদ্দিন রুনু, প্রত
bdnews24