২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার ছাত্রলীগ নেতা এফ রহমান হলে 'আজীবন নিষিদ্ধ'

শিক্ষক লাঞ্ছনা ও হল কার্যালয় ভাঙচুরের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের চার ছাত্রলীগ নেতাকর্মীকে হলে 'আজীবন নিষিদ্ধ' করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক লাঞ্ছনা ও হল কার্যালয় ভাঙচুরের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের চার ছাত্রলীগ নেতাকর্মীকে হলে 'আজীবন নিষিদ্ধ' করা হয়েছে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হল প্রধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান জানান, হল প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই চার ছাত্রলীগ সদস্য হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রেজা সিকান্দার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মশিউর রহমান রুবেল এবং হল শাখার সদস্য নাসিম আম্মান অঙ্কুর ও আবদুস সালাম। এদের মধ্যে আবদুস সালাম তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের