ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর মেডিকেল কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ৩০ জানুয়ারি সকাল ১০টায় লেকচার কক্ষে শিক্ষার্থীদের পরিচিতি সভা হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের একজন অভিভাবকও উপস্থিত থাকতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/২১৫৬ ঘ.
bdnews24