ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার আবেদনপত্র পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, বর্ধিত সময় অনুযায়ী ছাত্র-ছাত্রীরা বিলম্ব ফি ছাড়া ৩১ জানুয়ারি এবং বিলম্ব ফিসহ ১৩ ফেব্র"য়ারি ২০১১ পর্যন্ত আবেদনপত্র পূরণ করতে পারবে।
এরপর কোন অবস্থাতেই আবেদনপত্র জমা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরআর/কেএমএস/১৯৪৫ ঘ.
bdnews24