খুলনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে সোমবার।
চলবে বুধবার (১৯ জানুয়ারি) পর্যন্ত।
এবার পাঁচটি স্কুল ও একটি ইনস্টিটিউটের ৯১৪টি আসনের বিপরীতে ২২ হাজার ১০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ হিসাবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী ২৪ জনেরও বেশি।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুল এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা হবে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্তহবে সমাজবিজ্ঞান স্কুল এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হবে কলা ও মানবিক স্কুলের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নম্বর ১ থেকে ৩,৫০০ পর্যন্ত এবং ৩,৫০১ থেকে বাকিদের পরীক্ষার আসন বসানো হয়েছে খানজাহান আলী রোড়ে খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজে (খুলনা কলেজিয়েট গার্লস স্কুল)।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যায়ের ওয়েব সাইট িি.িশঁ.ধপ.নফ-এ পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০২ ঘ.
bdnews24