রাজশাহী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষক সংকট নিরসন, আবাসিক হলে ইন্টানেটের ব্যবস্থা ও ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।
রোববার ক্যাম্পাসে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- রুয়েটের ছাত্রী হলটি শেখ হাসিনার নামে নামকরণ, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা, ক্রীড়া শিক্ষক নিয়োগ ও খেলার মাঠ সংস্কার, হলের খাবারের মান উন্নতকরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, আধুনিক মিলনায়তন, নতুন হল নির্মাণ, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাস কেনা এবং গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় রুয়েট ক্যাম্পাসে শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান- ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল আজিজ মুন্না।
এসময় সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, রুয়েট থেকে পাস করা প্রকৌশলীরা দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। সা
bdnews24