ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়ার প্রায় ছয় মাস পর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৯৬৮টি পদের বিপরীতে এ পরীক্ষায় এক লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
লিখিত পরীক্ষার ফলাফল ১৩ জানুয়ারি প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৯ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২০২৬ ঘ.
bdnews24