২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিট থেকে টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস'র মাধ্যমে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের নিয়মাবলী পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এছাড়া রাবির ওয়েবসাইটে (িি.িৎঁ.ধপ.নফ) প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আটটি অনুষদের আওতায় ১৭টি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ৯-১০টা, ১১-১২টা, দুপুর ১-২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর ইউনিট অ৩ (দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ইউনিট অ৪ (আরবী, ইসলামিক স্ট্যাডিজ), ইউনিট অ৫ (ভাষা) ও ইউনিট এ (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ফিশারীজ, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারী সায়েন্স, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি) এবং ইউনিট অ৬ (নাট্যকলা ও সঙ্গীত, চারুকলা) এর পরীক্ষা হবে। ৩১ অক্টোবর হবে ইউনিট অ১ (বাংলা), ইউনিট অ২ (ইংরেজি), ইউনিট ঊ১ (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ফোকলোর) এবং ইউনিট ঊ২ (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট) এর পরীক্ষা। ১ নভেম্বর ইউনিট ই (আইন ও বিচার), ইউনিট ঋ১ (ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান), ইউনিট ঋ২ (উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা) এবং ইউনিট ঋ৩ (ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা) এর পরীক্ষা হবে। ২ নভেম্বর হবে ইউনিট ঈ১ (রসায়ন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফার্মেসী), ইউনিট ঈ২ (পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পরিসংখ্যান), ইউনিট ঐ (এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এ্যাপ্লাইড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) এবং ইউনিট উ (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং) এর পরীক্ষা। অ১ ও অ২ ইউনিটে রচনামূলক এবং অন্যান্য ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। একজন প্রার্থী কোনো ইউনিটে আবেদন করলে নির্বাচিত হওয়া সাপেক্ষে ওই ইউনিটের যেকোনো বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার একশ' নম্বরের মধ্যে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৪০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর থেকে মেধাস্কোর তৈরি করা হবে। তবে নাট্যকলা ও সঙ্গীত এবং চারুকলা বিষয়ের লিখিত পরীক্ষার মান হবে ৩০ এবং ব্যবহারিক পরীক্ষার মান হবে ৩০। এ দুটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৩০ মিনিট এবং ব্যবহারিক পরীক্ষার সময় হবে ৩০ মিনিট। আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিট থেকে টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস'র মাধ্যমে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে। চলবে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। একটি বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে ১৫০ টাকা এবং ১০ শতাংশ ভ্যাট দিতে হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। এছাড়া পরীক্ষার প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৪ ঘ.