বরিশাল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দাবিতে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি।
শনিবার সকাল ১০টা থেকে আধঘণ্টা সদর রোডসহ অন্যান্য স্থানে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হানিফ জানান, বরিশাল সরকারী মহিলা কলেজ ও আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনের সহস্রাধিক শিক্ষার্থী সদর রোডে মানববন্ধনে অংশ নেয়।
এছাড়া সরকারী বিএম কলেজ, সরকারী বরিশাল কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, ইসলামীয়া কলেজ, বিএম স্কুল, মল্লিকা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানরা নেতৃত্ব দেন।
গত ২৮ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বরিশালের মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু না হলে আত্মাহুতি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। এরপর তারা গত ৪ সেপ্টেম্বর বরিশাল অচল দিবস পালন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক ড. হারুন অর রশিদ খান জানান, চলতি শিক্ষাবর্ষেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা। এজন্য প্রাথমিকভাবে চারটি বিষয়ে
bdnews24