২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ভণ্ডুল

বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের এক কর্মসূচি পণ্ড করে দিয়েছে একদল ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের এক কর্মসূচি পণ্ড করে দিয়েছে একদল ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' এর ব্যানারে রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আলোচচিত্র, তথ্যচিত্র ও ব্যঙ্গচিত্র প্রদর্শনী শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে কয়েকজন ছাত্র সেসব প্রদর্শনী ছিঁড়ে ফেলে। শনিবার দুপুরে এক প্রশাসনিক বৈঠকে বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে। তবে বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এর অংশ হিসেবে রোববার ক্যাম্পাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারের আহ্বায়ক তবারেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের নির্দেশে কিছু ছাত্র আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করে দিয়েেেছ। প্রক্টরকে জানানো হলেও এ ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি।" প্রক্টর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা আগেও বাধা দেইনি। এখনো দিচ্ছি না। ঘটনাটি তদন্ত করে দেখছি।" তবারেক হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষ বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। স্থগিত করেছে। তাই আন্দোলনকারীদের বিরুদ্ধে দেওয়া মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয়দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। সিদ্ধান্ত স্থগিতের আগে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বর্ধিত বেতন ও ফি ফেরত দেওয়ার দাবিও জানান তবারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৩৩০ ঘ.