চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ দিনের মধ্যে ৯ নেতা-কর্মীর বহিষ্কারাদেশসহ সব শাস্তি প্রত্যাহার ও উপাচার্যের অপসারণ দাবি করেছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ডাকার হুমকি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম চালুর একদিন আগে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও বহি
bdnews24