২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটি শেষে আগামী ১৯ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটি শেষে আগামী ১৯ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে। জন্মাষ্টমী এবং শবে কদরের ছুটিও এর মধ্যে রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৭ ঘ.