রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার। ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
জন্মাষ্টমী এবং শবে কদরের ছুটিও এর মধ্যে রয়েছে বলে বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার আসলাম সরকার।
তিনি আরো জানান, ছুটির মধ্যে ৭ থেকে ১৬ সেপ্টেম্বর আবাসিক হল বন্ধ থাকবে। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৪২ ঘ.
bdnews24