২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঈদের ছুটি বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ক্লাস ছুটি এক দিন এবং দাপ্তরিক ছুটি দু'দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ক্লাস ছুটি এক দিন এবং দাপ্তরিক ছুটি দু'দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ছুটি বাড়ার ফলে ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং দাপ্তরিক কার্যক্রম একযোগে শুরু হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের ছুটি শেষে ১৫ সেপ্টেম্বর দাপ্তরিক কাজ এবং ১৬ সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। ৩০ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। দাপ্তরিক ছুটি শুরু হবে ৭ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৬ ঘ.