২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের নতুন ভিসি নিয়োগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের পর উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৬১ এর ১১ (১) এবং (২) ধারা অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক অধ্যাপক ড. এস এম নজরুল ইসলামকে চার বছরের জন্যে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. নজরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৬৩১ ঘ.