ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পক্ষ নিজেদের 'বৈধ' দাবি করে অন্য ট্রাস্টিদের বিরুদ্ধে অবৈধ ক্যাম্পাস স্থাপন ও সনদ বাণিজ্যের অভিযোগ তুলেছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে উপাচার্য অধ্যাপক ড. এম আনোয়ারুল ইসলামের অংশ সংবাদ সম্মেলন করে অন্য তিনটি অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, "১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৩ সালে সরকারের অনুমোদন পায় এই বিশ্ববিদ্যালয়টি। অনুমোদন পাওয়ার পরপরই ট্রাস্টিদের দু'টি পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। আর এই সুযোগে অন্য আরো তিনটি অংশ আত্মপ্রকাশ করে।"
তিনি নিজেদের অংশকে বৈধ দাবি করে বলেন, "বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে অবৈধ ক্যাম্পাস স্থাপন ও সনদ ব্যবসার মাধ্যমে অন্যরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে।"
আচার্যের নিয়োগ দেয়া সর্বশেষ উপাচার্য তাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন
bdnews24