২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ খোলা হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি নামে আরো দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলা হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য অর্থনীতি বিভাগে এ বছর থেকে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি নামে আরো দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলা হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য অর্থনীতি বিভাগে এ বছর থেকে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগটি চালু হতে যাচ্ছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগটি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি বিভাগটি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত হবে। এ বিভাগ দুটিতে আগামী বছর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিকে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মাস্টার্স কোর্সের পাশাপাশি এ বছরই প্রথম অনার্স কোর্স চালু হচ্ছে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এ বিভাগে ৬০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন বিভাগ পরিবর্তনকারী 'ঘ' ইউনিটের মাধ্যমে এবং বাকি ৩০জন মানবিক বিভাগের 'খ' ইউনিটের মাধ্যমে ভর্তি হবেন। বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রটি ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কেন্দ্রের নতুন নাম 'নবায়নযোগ্য শক্তি গবেষণা ইনস্টিটিউট'। এ ইনস্টিটিউটে আগামী বছর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৮ঘ.