২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতের জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

জাবি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে 'বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছাত্রসমাজ' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনের সময় শিক্ষার্থীরা মহাসড়কে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মিছিল করতে থাকে। এ সময় প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, সাংস্কৃতিক জোট সভাপতি মাহি মাহফুজ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের মাহমুদুর রহমার কলি প্রমুখ। বক্তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.