২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে বিবিএ ছাত্রদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ ১১তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ ১১তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে। ব্যবসায় শিক্ষা অনুষদের প্রধান ফটক আটকে শতাধিক শিক্ষার্থী শনিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ শুরু করে। ইতিমধ্যে ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করেছে তারা। শিক্ষার্থীরা বেলা ৩টার মধ্যে দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খানের সঙ্গে বৈঠকে বসেন। প্রক্টর কে এম সাইফুল ইসলাম জানিয়েছেন, তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা জানিয়েছে, অনুষদের বিবিএ ১১তম ব্যাচ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রেডিং পদ্ধতি কার্যকর রয়েছে। ইউজিসি ওই পদ্ধতির অনুমোদনও দিয়েছে। তবে ১২তম ব্যাচ থেকে তারা নতুন গ্রেডিং পদ্ধতি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাকরির বাজারে পুরানো গ্রেডিং পদ্ধতির ফল কোনো কাজে আসছে না। সবাই নতুন পদ্ধতিতে পাস করা লোক চাইছে। আমরা চাই আমাদের ফল নতুন পদ্ধতি অনুযায়ী প্রকাশ করা হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২৫৪ ঘ.