২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগে গোলাগুলি, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ১০ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 09:25 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিব গুলিবিদ্ধ হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের সভাপতি আওয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর পক্ষের মধ্যে শনিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা সোয়া ৩ টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরে দুপক্ষের সমর্থকরা ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গিয়ে অবস্থান নেয়। আহতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র তানিম, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের আবদুল আজিজ, ইসলামের ইতিহাস বিভাগের ফারদীন। তারা সাধারণ সম্পাদক অপুর সমর্থক। আহত অন্যরা হলো- সংস্কৃত বিভাগের ছাত্র মেহেদী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মনির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের দেলোয়ার হোসেন ও নাহিদ, ব্যবস্থাপনা বিভাগের সালাম। শরিফ নামে আহত অপর এক ছাত্রের বিভাগ জানা যায়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬৪২ ঘ.