ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বর্ধিত ফি প্রত্যাহার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই আন্দোলন করছে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রজোট নেতারা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক সুজন কান্তি দের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর বুধবার সুজনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়।
এর প্রতিবাদে শনিবার বেলা ১২ টায় কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিন থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
এখানে সমাবেশে ছাত্র ইউনিয়ন সভাপতি মানবেন্দ্র দেব বলেন, কৃষক-শ্রমিকের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার দ্বার বন্ধ করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নানা ছলছুতোয় একের পর এক ফি বৃদ্ধি করে চলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করায় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ স
bdnews24