২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ব্র্যাকের পেছনেও ঢাবি

অনলাইন প্রকাশনায় বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫,৫৩১ তম স্থানে। এমনকি 'এশিয়ার শীর্ষ-১০০ বিশ্ববিদ্যালয়'-এর তালিকায়ও জায়গা করে নিতে পারেনি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় এর অবস্থান ৭৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

সুলাইমান নিলয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন প্রকাশনায় বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫,৫৩১ তম স্থানে। এমনকি 'এশিয়ার শীর্ষ-১০০ বিশ্ববিদ্যালয়'-এর তালিকায়ও জায়গা করে নিতে পারেনি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় এর অবস্থান ৭৬। স্পেনের সবচেয়ে বড় পাবলিক গবেষণা সংস্থা 'কনসেজো সুপেরিয়র ডি ইনভেসটিসিওন সিয়েন্টিফিকাস'র এক গবেষণায় এ চিত্র ফুটে উঠেছে। গত ১০ জুলাই এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবছর জানুয়ারী ও জুলাই মাসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে। বিশ্বের ২০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করে ১২ হাজার বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে এই গবেষণা সংস্থাটি। র‌্যাংক নির্ধারণে অনলাইনে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রকাশনার পাশাপাশি শিক্ষকদের ব্যক্তিগত প্রকাশনাকেও বিবেচনা করা হয়। র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তৃতীয় অবস্থানে। গোটা বিশ্বে বুয়েট ২,৯১৬ তম স্থানে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৪,৫৭৭ তম স্থানে রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর কাজ হয়। নানা সীমাবদ্ধতার কারণে এর অধিকাংশই অনলাইনে যায় না। ফলে অনলাইনের সঙ্গে বাস্তবের একটি ব্যবধান তৈরি হয়েছে। আমরা এ ব্যবধান কমাতে কাজ করে যাচ্ছি।" তিনি আরো বলেন, সময়ের সাথে প্রযুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুলভ হয়ে উঠছে। বর্তমানে লাইব্রেরিকে ডিজিটাইজ করার কাজ চলছে। সা