২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম চালু করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 05:00 PM

গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম চালু করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করার সরকারি নির্দেশনা থাকা সত্বেও অনেক প্রতিষ্ঠানে স্কাউটিং নেই।" মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড 'শাপলা কাব অ্যাওয়ার্ড' বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলা ও দেশ গঠনে স্কাউটদের আরো উদ্যোগী হতে হবে। তিনি আরো বলেন, কুয়াকাটায় স্কাউটদের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করতে সরকার সহযোগিতা করবে। এছাড়া ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সম্মেলন আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটস-এর ৯টি অঞ্চলের ১৯৯ জন কাব স্কাউটদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন। বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি মো. মোমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ, জাতীয় কমিশনার মো. মেসবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.