২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির বাস ভাংচুর ছাত্রলীগ কর্মীদের, আহত ১০

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ আবারো শিক্ষার্থীবাহী বাসে হামলা ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:55 PM

Updated : 25 Aug 2022, 04:27 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ আবারো শিক্ষার্থীবাহী বাসে হামলা ও ভাংচুর করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসমুখী একটি বাস ক্যাম্পাসের কাছে ভাগার চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে সরকার সমর্থক সংগঠনটির বিদ্রোহী গ্র"প হিসেবে পরিচিত নেতাকর্মীরা হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বাসচালক রেন্টু মোল্যা সাংবাদিকদের জানান, বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহর ত্যাগ করে। সাড়ে ৮টার দিকে ভাগার চৌদ্দমাইল এলাকায় কয়েকজন ছাত্র নামার জন্য বাস থামানোর সঙ্গে সঙ্গে ইট-পাটকেল মেরে বাস ভাংচুর করে হামলাকারীরা। ভাংচুরের ঘটনায় আইন বিভাগের ছাত্র লিবসন, মেফতাহুল, কুরআন বিভাগের শাহিনুর ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আমিরুল, আসমা, আছিরন বিবিসহ ১০ জন আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান ইসলামী বিশ্বদ্যিালয় থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের এই অংশটি দুটি বাস ভাংচুর। তারা বিশ্ববিদ্যালয়ের সব যানবাহনও বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪১ ঘ.