২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুবিতে ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছালীগের একাংশের ধর্মঘট বুধবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

কুমিল্লা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছালীগের একাংশের ধর্মঘট বুধবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ক্লাস এবং আগামী রোববার থেকে যথারীতি পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত রোববার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের জের ধরে শহর গ্র"প হিসেবে পরিচিত সংগঠনটির একাংশ পরের দিন থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ধর্মঘটের কারণে বুধবারও ক্যাম্পাসে অচলাবস্থা ছিলো। বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস-পরীক্ষা। এর প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের স্থানীয় গ্র"প। বিক্ষোভ মিছিল শেষে তারা ক্লাস ও পরীক্ষা চালুসহ চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন শহর গ্র"পের নেতা এমদাদুল বারী শাওন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং স্থানীয় সাংসদের নির্দেশে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নিলে আবারো ধর্মঘট ডাকা হবে। গত রোববার ক্যাম্পাসে ছাত্রলীগের স্থানীয় গ্র"পের হামলায় আহত হয় শহর গ্র"পের পাঁচ নেতাকর্মী। এ নিয়ে মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সঙ্গে ছাত্রলীগের শহর গ্র"পের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ওই দিন শিক্ষকদের এক জরুরি সভায় হামলার ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তাজুল ইসলাম জানান, তদন্ত কমিটির কার্যক্রম চলছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ স্থানীয় গ্র"পের নেতা আল আমিন অর্ণব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি মেনে নেওয়া যায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.