২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দুই ছাত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে তারা মারাত্মকভাবে আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে তারা মারাত্মকভাবে আহত হন। আহতরা হলেন-রিফাত জামান ও হাফিজুর রহমান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র। আহতদেরকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে। রিফাত সাংবাদিকদের জানিয়েছেন, ১৫/২০ জনের একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী ধানমন্ডির মেডিনোভা হাসপাতালের সামনে রিক্সা থেকে নামিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আক্রমণকারীদের রাস্তার 'টোকাই শ্রেণী'র লোক বলে মনে হয়েছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে রিফাত এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন। কলেজ জীবনের এক বন্ধুর ফোন পেয়ে ওই এলাকায় গিয়েছেন বলেও জানান রিফাত। তবে তিনি বন্ধুর নাম প্রকাশ করতে অস্বীকার করেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধুর ফোন পেয়ে ওই এলাকায় গিয়ে হামলার শিকার হয় তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯৪২ঘ.