বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষা বোর্ডে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাসের হারে রেকর্ড হয়েছে।
এই বোর্ডে এবার পাসের হার ৭৪ দশমিক ৩৪। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ১৪। ২০০৯ সালে পাসের হার ছিলো ৬৭ দশমিক ২০।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৫৭ জন। গতবার এ সংখ্যা ছিলো ৫৭৪।
বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম এনায়েত হোসেন এ ফল ঘোষণা করে সাংবাদিকদের বলেন, "বোর্ডে এবার পাসের হারে রেকর্ড হয়েছে। জিপিএ-৫ এর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।"
বরিশাল শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালের ১৬ নভেম্বর। প্রতিষ্ঠার পর প্রথম ২০০০ সালে এইচএসির ফল ঘোষণা করা হয়।
এবার মোট পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ১১৪ জন। পাস করেছে ২৬ হাজার ১২৫ জন।
এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় (বাণিজ্য) পাসের হার সবচেয়ে বেশি। এই বিভাগে ১০ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৭৯ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ০২। জিপিএ-৫ পেয়েছে ৫৫৫।
বিজ্ঞান বিভাগে ৪ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন চাজার ১৪ জন। পাসের হার ৭৩ দশমিক ৩৫। জিপিএ-৫ পেয়েছে ৫৮৭ জন।
মানবিক বিভাগে ২০ হাজার ৪৭৭ জনের মধ্যে ১৪ হাজার ৩২ জন পাস করেছে। এ বিভাগে পাসের হার শতকরা ৬৮ দশমিক ৫৫। জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন।
পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেদের পাসের হার ৭৫.৪৭। জিপিএ-৫ পেয়েছে ৭৮২ জন।
মেয়েদের পাসের হার ৭৩.১৮; জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন।
সেরা ১০ কলেজ
চারটি মানদণ্ডের ভিত্তিতে এবার সাফল্যের শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে আছে অমৃত লাল দে কলেজ। সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ রয়েছে তৃতীয় স্থানে।
বাকি সাতটি সেরা কলেজ হলো- সরকারি মহিলা কলেজ, বরগুনা জেলার আমতলী কলেজ, স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজ, দৌলতখান আবু আবদুল্ল
bdnews24