২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বেড়েছে জিপিএ ও পাসের হার

কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও গ্রেড পয়েন্ট এভারেজ-৫ (জিপিএ) পাওয়ার সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

কুমিল্লা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও গ্রেড পয়েন্ট এভারেজ-৫ (জিপিএ) পাওয়ার সংখ্যা বেড়েছে। এবার ৫৩ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পাস করেছে ৩৯ হাজার ৪৪৪ জন। পাসের হার শতকরা ৭৩ দশমিক ১৩। গত বছর এ হার ছিলো ৬৬ দশমিক ৯৯। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৬৮ জন। গত বছর পেয়েছিলো ৬০১ জন। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কায়সার আহমেদ। গত কয়েকবছর ধারাবাহিকভাবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়ছে। ২০০৬ সালে ৪৪৭ জন, ২০০৭ সালে ৫০৬ জন, ২০০৮ সালে ৯৫৭ জন জিপিএ-৫ পেয়েছিলো। এ বছর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক ২৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৭৩ ভাগ। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৮ হাজার ৯০৭ জন। উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৪০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৬২ ভাগ। ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ১৯৩ জন । পাস করেছে ২১ হাজার ২৩০ জন। পাসের হার শতকরা ৮১ দশমিক ০৫ ভাগ। কুমিল্লা বোর্ডের শীর্ষ ১০ কলেজ বোর্ডের শীর্ষ ১০ কলেজের মধ্যে আছে যথাক্রমে- কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চাদঁপুরের আল আমিন একাডেমী, নোয়াখালী সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লার মুরাদনগরের অধ্যাপক আবদুল মজিদ কলেজ, চাদঁপুর জেলার হাজীগঞ্জ মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ সফিকুল ইসলাম কলেজ। শতভাগ পাস ৫ শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সবাই পাস করেছে। গত বছর তিনটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিলো। ২০০৬ সালে ৪,ি ২০০৭ সালে ১টি, ২০০৮ সালে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই কৃতিত্ব দেখায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.