২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৪৮ শতাংশ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৮২ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবারের চেয়ে এ হার ১ দশমিক ৫৩ ভাগ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৮২ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবারের চেয়ে এ হার ১ দশমিক ৫৩ ভাগ বেশি। গতবার পাসের হার ছিলো ৮০ দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবারের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া ৬৩ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২ হাজার ৫১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। এর মধ্যে ১০৩ জন ছাত্র এবং ৯৯ জন ছাত্রী। চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। মাদ্রাসায় পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/আরএ/১৬২৬ ঘ.