২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ধর্মঘট স্থগিত করেছে ছাত্রদল

বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আহুত ধর্মঘট স্থগিত করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আহুত ধর্মঘট স্থগিত করেছে সংগঠনটি। বুধবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল তাদের পূর্বঘোষিত ধর্মঘট স্থগিত করেছে। আগামী ৪ জুলাই মুক্তাঙ্গনে ছাত্রদলের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও এতে উল্লেখ করা হয়। গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছিলা। ওই হামলায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসিরসহ ২৫ ছাত্রদল নেতাকর্মী আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৫ ঘ.