নোয়াখালী, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাশে উপস্থিত হতে বলা হয়েছে।
ওই দিন নিজ নিজ বিভাগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩৮ ঘ.
bdnews24