২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষার নামে 'সনদ বাণিজ্য' দমন করা হবে: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার নামে 'সনদ বাণিজ্য' কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষার নামে 'সনদ বাণিজ্য' কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। বুধবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ''বর্তমান সরকার কর্মমুখী শিক্ষাসহ নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। বর্তমান শিক্ষানীতির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করতে চাই। তাই কারিগরি শিক্ষার নামে সার্টিফিকেট দেওয়ার ব্যবসা যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। '' জাতীয় প্রেসক্লাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০ উপলক্ষে 'জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের কথা জানিয়ে বলেন, 'সরকার চায় চাহিদা অনুযায়ী নতুন প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তুলতে। নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দক্ষ কর্মমুখী জনশক্তি গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষা প্রশাসনে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ''শিক্ষা প্রশাসনের অতীত রেকর্ড ভালো নয়। এ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই স্বচ্ছ, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে।'' কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নতুন শিক্ষানীতিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সবার জন্য কারিগরি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী দিলীপ বড়