গাজীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৭ জুন অনুষ্ঠেয় ২০১০ সালের বিএড ও এমএড পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
বুধবার জাতীয় বিশ্বদ্যিালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ জুন, ২০১০ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিএড-এর 'কর্মসহায়ক গবেষণা' এবং এমএড-এর 'শিক্ষা গবেষণা (আবশ্যিক)' বিষয়ের পরীক্ষা আগামী ১৯ জুন, ২০১০ তারিখ শনিবার একই সময়ে অনুষ্ঠিত হবে।
সে অনুযায়ী ১৯ জুন তারিখে দু'টি পরীক্ষাই সকাল ৯টা থেকে শুরু হবে।
বাকি সব বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/০০২৩ ঘ.
bdnews24