ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ ইনামুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী ও যৌন হয়রানি অভিযোগ কমিটির প্রধান অধ্যাপক খুরশিদা বেগমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
যৌন হয়রানি রোধে হাইকোর্টের রায়ের দিক-নির্দেশনা অমান্য করায় কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না এই তিন শিক্ষককে তার কারণ জানাতে বলা হয়েছে।
সেইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে আগামী ১০ জুন হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতনের অভিযোগকারী শিক্ষিকার দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, যৌন হয়রানি রোধে ২০০৮ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।
ওই দিক-নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারীর পরিচয় প্রকাশ করবে না। অভিযোগ কমিটিও অভিযোগকারীর পরিচয় গোপন রাখবে বলে রায়ের দিক-নির্দেশনায় বলা হয়েছিল।
হাইকোর্টের ওই দিক নির্দেশনা লঙ্ঘন করায় আদালত তাদের বিরুদ্ধে এই রুল জারি করেছে।
আদালত অবমাননার আবেদনে বলা হয়েছে, স
bdnews24